অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আজিমপুরে নিহত ১

প্রকাশ: ২০১৬-০৮-১১ ২০:৫৪:০৩


অজ্ঞানপার্টিরাজধানীর আজিমপুর এতিমখানা রোডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহীন মিয়া (৩২) নামের এক খেলনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে এতিমখানা রোড থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৭০২ নং ওয়ার্ডে ভর্তি করে পথচারীরা। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টায় সে মারা যায়।

নিহত শাহীন মিয়ার স্ত্রী মিলি বেগম জানান, তারা মিরপুর ৬ নং সেকসনের ৪ নং রোডের ১৬ নং বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম আব্দুল জব্বার। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর। গতকাল সকালে হাসপাতালে ভর্তির পর খবর পেয়ে মিলি বেগম হাসপাতালে আসেন।

শাহীন মিয়া শিশুদের খেলনার ব্যবসা করতেন। চকবাজার এলাকায় মালামাল কিনতে আসার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। এ সময় তার কাছ থেকে কত টাকা খোয়া গেছে জানা যায়নি। ঢামেকের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ খবরটি নিশ্চত করেন।

সানবিডি/ঢাকা/আহো