শপথ নিলেন কুমিল্লা-ময়মনসিংহ সিটি মেয়র

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০৪ ১১:২৪:৫৪


শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাচিত মেয়র একরামুল হক টিটু।

বৃহস্পতিবার (এপ্রিল ০৪) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করেন তারা।

দুই সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এবং কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোট হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা।

বিএইচ