গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ: ২০১৬-০৮-১২ ১৩:০৫:৫১
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় পুষ্প আক্তার (২২) ও আবদুল আজিজ (৫০) নামে দু’জন নিহত হয়েছেন।শুক্রবার (১২ আগস্ট) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহত পুষ্প আক্তার গাজীপুরের জয়দেবপুর থানার নিয়ামতপুর এলাকার কাশেম মিয়ার মেয়ে। আবদুল আজিজ কালিয়াকৈর থানার আশাপুর এলাকার মৃত মারফত আলীর ছেলে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সকালে পুষ্প আক্তার মোটরসাইকেলযোগে চন্দ্রা যাওয়ার সময় চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পুষ্প আক্তার ঘটনাস্থলেই মারা যান।
এদিকে কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাস থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় আবদুল আজিজ মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













