সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৮-১৩ ১১:১৭:২৩
পিরোজপুরের পিটিআই সড়কে সেপটিক ট্যাংকে পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-পিরোজপুরের কুমারখালী এলাকার আলম শেখের ছেলে শামীম (৩৫) এবং মঠবাড়িয়ার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে আলীম (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিশ্বাস।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













