বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০৭ ১৬:১১:২৮
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এ সময় সফর সঙ্গীরা তার সাথে ছিলেন।
রোববার (৭ এপ্রিল) দুপুর দুইটার দিকে প্রতিনিধি দলসহ ধানমন্ডি ৩২ নম্বরে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্মৃতি জাদুঘরের স্মৃতি বিজড়িত নানা বিষয় ঘুরে দেখেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মজীবনের নানা বিষয় অবহিত করা হয়। পরে পরিদর্শন বইয়ের স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














