ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কমলাপুরে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০৮ ১২:৫০:১০
ঈদ যাত্রার ষষ্ঠ দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। পরিবারের সঙ্গে ঈদ করতে সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে ট্রেনে রাজধানী ছাড়ছে অনেকে।
অনলাইনে টিকিক কাটায় স্টেশনে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রবেশ করতে পেরে খুশি সবাই।
কমলাপুর স্টেশন থেকে সারাদেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণ পরপর যথাসময়ে ছাড়ছে ট্রেন। স্বস্তির বাহনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাসময়ে ট্রেন ছাড়ার এই ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
প্লাটফর্মে যাত্রীদের অপেক্ষার প্রহর থাকলেও, স্টেশনের কাউন্টারে নেই দীর্ঘ লাইন। আগামী দু’দিন ভিড় আরও বাড়লেও ট্রেন ছেড়ে যাবে যথা সময়ে।
অনিয়ম, বিশৃঙ্খলা এড়াতে রেলস্টেশনে তিনস্তরের টিকেট চেকিং ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশ- র্যাবসহ রয়েছে অন্যান্য বাহিনীও।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














