ভাড়াটে বিশেষজ্ঞরাই রামপালে বিদ্যুৎকেন্দ্রের পক্ষে : আনু মুহাম্মদ

প্রকাশ: ২০১৬-০৮-১৩ ১৫:৪৬:২৪


Anu Mohammadসরকারের ভাড়াটে বিশেষজ্ঞরাই রামপাল বিদ্যুৎকেন্দ্রের পক্ষে বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনু মুহাম্মদ।

তিনি বলেছেন, এই ভাড়াটে জ্বালানী বিশেষজ্ঞরাই বলছেন রামপালের বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। রাজধানীর পল্টনের মুক্তি ভবনে আজ সকালে শনিবার তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রশ্নোত্তর ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিকর দিকগুলো আমরা নিজ উদ্যোগে যথাযথ বিশেষজ্ঞদের নিয়ে সরকারকে বার বার বোঝাতে চেষ্টা করেছি। সরকার দেশের জনগণের মতামতকে উপেক্ষ করে এ প্রকল্প বাস্তবায়ন করলে তা হবে আত্মঘাতি। সভায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী কল্লোল মোস্তফা, সমুদ্র বিশেষজ্ঞ নূর মোহাম্মদ, সিপিবি নেতা রুইন হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত রয়েছেন।