তাহমিদ ছয় দিনের রিমান্ডে

আপডেট: ২০১৬-০৮-১৪ ১০:২৯:৩৪


tahmidরাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় তাহমিদ হাসিবকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবী সাত দিনের রিমান্ড শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩ আগস্ট রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসনাত করিম এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

তাহমিদ হাসিব খান আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ারের ছেলে। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কানাডার স্থায়ী নাগরিক। ১ জুলাই গুলশান হামলার দিনই দুপুরে ঢাকায় আসেন তাহমিদ।

১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক নিহত হয়। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ৩২ জিম্মিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস