বাংলা একাডেমিতে জাতীয় শোকদিবস পালন
প্রকাশ: ২০১৬-০৮-১৪ ১৯:১১:০১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে একক বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ (রোববার) বিকেল ৪:০০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অসমাপ্ত আত্মজীবনী এবং বঙ্গবন্ধুর চিন্তাধারার বিবর্তন শীর্ষক একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ফকরুল আলম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়াও বিকেল ৫:০০টায় নাগিশা ওশিমা নির্মিত জয় বাংলা প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আগামীকালের অনুষ্ঠান সূচি:
বাংলা একাডেমি আগামীকাল (সোমবার) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
সকাল ৬:০০টায় একাডেমির পক্ষ থেকে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
বিকেল ৪:০০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিবেদিত করে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এছাড়াও ম. হামিদ প্রযোজিত সেই অন্ধকার প্রামান্যচিত্র প্রদশিত হবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














