বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে কয়েকটি দেশ সহযোগিতা করছে না

আপডেট: ২০১৬-০৮-১৫ ১৭:০৫:৫৪


বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে কয়েকটি দেশ সহযোগিতা করছে না বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ফুল দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

IGPing

আইজিপি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার জন্য টাস্কফোর্স রয়েছে। খুনিদের ফিরিয়ে আনতে তারা সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করেছে। তবে যেসব দেশে খুনিরা অবস্থান করছে, এদের মধ্যে কয়েকটি দেশ খুনিদের ফিরিয়ে দিতে সহযোগিতা করছে না।

এর আগে দুপুরে আইজিপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।