বাসচাপায় শ্রমিক নিহত
প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৮:৪০:৪২
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় সফিউল্লাহ (২২) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার সানানগর ঊষা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সফিউল্লাহ দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ঊষা জুট মিলের শ্রমিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মিল সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













