সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন সন্ত্রাসী নিহত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৪-২২ ২০:৪৭:৪৩
ফাইল ছবি
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় আজ সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














