আগৈলঝাড়ায় মাদ্রাসার প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২০১৬-০৮-১৬ ১৮:৫৯:২৪


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে ১ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাকে ছাড়ানোর জন্য ৩০ হাজার টাকায় দফারফার চেষ্টা চলেছে।

স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের এক রিক্সাচালকের মেয়ে বাগধা আলিয়া মাদ্রাসার প্রতিবন্ধী ছাত্রী (১১) কে সোমবার রাতে বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রহমান বেপারীর নির্মাণাধীন বাড়িতে ডেকে নিয়ে ওই ইউনিয়নের দাসপাড়া গ্রামের হোসেন ফকিরের ছেলে আলম ফকির (৩০) ধর্ষণ করে। ধর্ষিতার ডাকচিৎকারে এলাকাবাসী ধাওয়া করে বখাটে আলমকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাতেই এসআই এনামুল হক ও এএসআই শাহআলম ঘটনাস্থলে গিয়ে বখাটে আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে ধর্ষিতা ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ছাত্রীর সাথে আমি কথা বলেছি। তাতে ধর্ষিত হওয়ার কথা জানা যায়নি। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ওই এলাকায় পুলিশের প্রভাবশালী একটি দালালচক্র সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর থানা পুলিশ ম্যানেজ করে ধর্ষিতার মাকে ৩০ হাজার টাকায় ম্যানেজ করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো