আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ছাদের প্লাস্টার খসে দূর্ঘটনার আশঙ্কা

প্রকাশ: ২০১৬-০৮-১৬ ১৯:১০:১৬


Photo- Agailjhara 16-08-16  (2)বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবন ধসে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন দফতরে একাধিকবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের আবেদন করা সত্বেও টনক নরেনি উর্ধতন কর্তৃপক্ষের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর উপজেলা হাসপাতালটিতে ২০০৯ সালে নামমাত্র কিছু সংস্কার কাজ করা হয়েছিল। ভবনটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে নীচতলার ডাক্তারদের চেম্বার, ২য় তলায় পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডের চিকিৎসক ও রোগীরা সবসময় আতঙ্কে থাকেন। প্রতিদিনই হাসপাতালের ছাদের প্লাস্টার খসে পরে আগত লোকজন ও রোগীরা আহত হচ্ছে।

আজ সকালে হাসপাতালের ২য় তলায় পুরুষ ওয়ার্ডের বাথরুমে ছাদের বড় একটি অংশ ভেঙ্গে পরে। একটুর জন্য প্রাণে বেঁচে যান এক রোগী। নীচতলার ভবনের দেয়াল ফেটে গ্রিল ভাজ হয়ে গেছে। তারপরেও নজরে আসেনি উর্ধতন কর্তৃপক্ষের।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, আমরা হাসপাতালের ছাদের প্লাস্টার খসে পড়ার ব্যাপারে সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে চিঠি দিয়ে অবগত করেছি।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো