বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৯:০০:৫৬
গাজীপুর জেলার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পাথারপাড়া এলাকায় তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার সজিব আহম্মেদের স্ত্রী লাকি আক্তার (২৬) এবং তার ছেলে লাবিব হাসান (৪)।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, রান্না ঘরে খেলার সময় লাবিব বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে লাকি আক্তার ও তার ছেলে ঘটনাস্থলেই মারা যান।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













