প্রাইভেটকার খাদে পড়ে না.গঞ্জে ৪ জন নিহত

প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৯:৪৪:১৫


narayanganj_sm_457526462নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

চারজনকে বহন করা প্রাইভেটকারটি ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো