মতিন হত্যা মামলা: ৭ জনের মৃত্যুদন্ড ১ জনের যাবজ্জীবন
প্রকাশ: ২০১৬-০৮-১৭ ২০:৫৬:১৬
জয়পুরহাটে চাঞ্চল্যকর আঃ মতিন হত্যা মামলায় ৭ আসামীর মৃত্যুদন্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকেল ৩টায় জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আঃ রহিম এই রায় ঘোষনা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, ওয়াজেদ আলী তোরাফ, চৈতুন মোল্লা, ছাফাদুল, মছির উদ্দীন, আনু, আবু হাসান দিলিপ ও মন্টু। যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামী হলেন মাহবুব আলম বাবু। এদের মধ্যে মন্টু পলাতক রয়েছে এবং বাকী আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর সকাল ৭ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মতিনকে পূর্ব শত্রুতার জের ধরে তার নিজগ্রামের রাস্তায় মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি-সোটা দিয়ে বেধরক পিটিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় ওই দিন রাতেই নিহতের ভাই বাদী সদর থানায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ২০০৭ সালের ৩০ মার্চ তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম রব্বানী আদালতে এ মামলার অভিযোগ পত্র দায়ের করেন। ১৬ জন স্বাক্ষী ও ১০ জন নিরীক্ষকের স্বাক্ষীতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ রায় ঘোষনা করেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













