আটক ৪ নারী জঙ্গী ৫ দিনের রিমান্ডে
প্রকাশ: ২০১৬-০৮-১৭ ২১:০৫:৫০
জেএমবি ৪ নারী সদস্যকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মিরপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহজালাল আলম বুধবার (১৭ আগষ্ট) তাদেরকে ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায়।
রিমান্ডে নেওয়া ৪ জন হলেন- আকলিমা রহমান মণি, ডাক্তার ইসতিসনাত আক্তার ঐশী, খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমী।
উল্লেখ্য, গত সোমবার রাতে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর-১ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৪। গতকাল মঙ্গলবার তাদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করা হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














