ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী

প্রকাশ: ২০১৬-০৮-১৭ ২১:১৭:৩০


Rapeগাজীপুর জেলার পশ্চিম ভুরুলিয়া এলাকায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে পশ্চিম ভূরুলিয়ার এমদাদের বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষক রুবেল মিয়া(২২) প্রতিবেশী হোসেনে আরার ছেলে। সে স্থানীয় কবির সরকারের বাড়িতে থাকে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মতলব থানা এলাকায়।

থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর থানার বাসোয়ার কবির এলাকা থেকে তিনবছর আগে দুই মেয়েকে নিয়ে ভুরুলিয়ার এমদাদের বাড়িতে থেকে ছাত্রাবাসে ঝিয়ের কাজ করেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে মেয়েকে ঘুমের মধ্যে রেখে কাজে যান শিশুটির মা।

সুযোগ বুঝে প্রতিবেশী রুবেল সকাল পৌনে ৮টার দিকে তার ঘরে যায়। এ সময় ঘুমিয়ে থাকা ২য় শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারের শব্দ পেয়ে পাশের ঘরের শিশুরাও চিৎকার শুরু করে। এ সময় রুবেল এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি শিশু তার মাকে জানায়।

পুলিশ জানায়, অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত শেষে মামলা হয়েছে। ঘটনার পর থেকে রুবেল পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সানবিডি/ঢাকা/আহো