রাজধানীতে জামায়াত-শিবিরের ১৮ কর্মী আটক

প্রকাশ: ২০১৬-০৮-১৯ ১৮:২৫:০৬


arrest20160421143116রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর রোডের ২৫ নম্বর বাসা থেকে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো