নৌকাচাপায় হাতিয়ায় ২ শ্রমিক নিহত
প্রকাশ: ২০১৬-০৮-১৯ ১৯:৩১:৫৮
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারায় মাছ ধরা নৌকার নিচে চাপা পড়ে দুলাল ও নারগিস নামে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মাছ ধরার ওই নৌকাটি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













