ঢাবি ছাত্রসহ হিজবুত তাহরীরের ২ জন আটক
প্রকাশ: ২০১৬-০৮-১৯ ২১:০২:০৮
রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় হিজবুত তাহরীরের লিফলেট বিতরণকালে দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজ ও ঢাকা কলেজের ছাত্র জাহিদ। তাদের আটক করে থানা হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে গেণ্ডারিয়া থানা পুলিশ।
অফিসার ইনচার্জ কাজী মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে সাধনা গলির মসজিদে ওই দুই তরুণ হিজবুত তাহরীর এর পক্ষে লিফলেট বিতরণ করছিল। এ সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধ। সে কারণে তাদের আটক করে থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের অাদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














