আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-০৩ ১৬:০৭:৫৩


আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বিএইচ