আগামীকাল দেশে ফিরছেন মির্জা ফখরুল
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৫-০৭ ১৬:৩৪:১৪
ওমরাহ পালন শেষে আগামীকাল বুধবার সস্ত্রীক ঢাকা ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ মে) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফিরবেন তিনি।
মঙ্গলবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ২ মে ওমরাহ পালনের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














