ওমরাহ শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-০৮ ১৫:০১:১৬
সস্ত্রীক ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর । বুধবার (৮ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান থেকে বাসার উদ্দেশে রওনা দেওয়ার আগে বিএনপি মহাসচিব বলেন, ‘ওমরাহ করে আসলাম। দেশবাসীর জন্য আল্লাহর ঘরে বসে দোয়া চেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন। এর বেশি কিছু বলার নেই।’
এর আগে গত ২ মে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে সৌদি আরব যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














