শেষ হল দৃক গ্যালারিতে ছবি প্রদর্শনী
প্রকাশ: ২০১৬-০৮-২২ ১৬:৪১:২৮
ফটোগ্রাফি যাদের শখ তাদের তোলা ছবি নিয়ে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে হয়ে গেলো ৩ দিনের ছবির প্রদর্শনী। এই ছবি প্রদর্শনী ১৯ তারিখ থেকে শুরু হয়ে শেষ হয় গত রোববার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ডেইলি স্টারের লেখক ইহতিসাম কবির এবং বিশেষ অতিথি ফটোগ্রাফার রেজা আমিন ।
অবাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফটোগ্রাফি ইজ মাই হবি’ নামে একটি সংগঠন এই প্রদর্শনীর আয়োজক। ফটোগ্রাফি একটা শিল্প,এই শিল্পটাকেই সবার সামনে তুলে ধরা প্রদর্শনীর উদ্দেশ্য।
এর সদস্য রয়েছেন প্রায় ৪৩ হাজার। এই প্রদর্শনীর জন্য প্রায় আড়াই হাজার ছবি জমা পড়েছিলো। এর মধ্য থেকে ৮৯ জন ফটোগ্রাফারের ৮৯টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হয়। এই প্রদর্শনীতে তাদের সহযোগিতা করছে র্যাংগস প্রোপার্টিজ লিমিটেড। এখানে ১০টি ক্যাটাগরির ছবি প্রদর্শন করা হয় ।
রোববার সন্ধ্যায় ফেসবুকভিত্তিক এ গ্রুপের অ্যাডমিনরা পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন কে এম হাসান তারেক, মোহাম্মদ শাকিলুজ্জামান, প্রিতম পিকলু, রুবাইয়াৎ হোসেন সিদ্দিক, এস এম রিয়াজুল হক, সালাউদ্দিন আহমেদ, তাকি তাহমিদ, আকবর আলী , ফাহাদ ইমতিয়াজ ও অনিন্দিতা রায় ।
১০মে ২০১৪ সালের কথা, সংগঠনের প্রতিষ্ঠাতা নাফিস আমিন এবং রনি রহমানের ছবির প্রতি কিছুটা ভালোলাগা ,ভালোবাসা থেকেই গ্রুপটির জন্ম। ধীরে ধীরে গ্রুপে যোগ হতে থাকে দেশী ও বিদেশী আলোকচিত্রশিল্পীরা।
গ্রুপটির মডারেটর লিসান আসিব খানের বলেন, এখানে নানা শ্রেণী পেশার মানুষ খুব সহজেই তাদের মনের অনুভূতি প্রকাশ করতে পারে ।ফেসবুকে শুরু হলেও Photography Is My Hobby গ্রুপটি অনেকটা বিস্তৃত। ইতিপূর্বে অনেক ওয়ার্কশপ , ফটো আড্ডা,আলোকচিত্র প্রতিযোগিতা এবং জনকল্যাণমুল কাজকর্মের আয়োজন করা হয়েছে।কিছুদিন আগে প্রকাশ করা হয় আমাদের নতুন ওয়েবসাইট। এখন একটু একটু করে বেড়ে যাচ্ছে এর পরিধি।বেড়ে উঠার সাথে সাথে দায়ভারও বাড়তে থাকে।সেই উদ্দেশ্য আর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা,একই সাথে বাড়ছে কাজের পরিধি । তারই অংশ হিসেবে আয়োজন করা হল এই প্রদর্শনী ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














