২০২২ সাল পর্যন্ত বন কাটা যাবে না
প্রকাশ: ২০১৬-০৮-২২ ১৮:২২:০৬
দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২২ সাল পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ছবি সংগৃহীত
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম বলেন, চলতি বছর শেষ হতে যাওয়া বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২২ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
ফলে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটায় নিষেধাজ্ঞা ৭ বছর বাড়লো। অর্থাৎ আগামী ২০২২ সাল পর্যন্ত কোনো বন কাটা যাবে না। তবে পরিবেশ ও বন মন্ত্রণালয় এটা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














