সাতক্ষীরায় বাস-ইঞ্জিনভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ২০১৬-০৮-২২ ১৯:৩৬:২৬


সাতক্ষীরাসাতক্ষীরার দেবহাটায় বাসের সাথে ইঞ্জিনভ্যানের সংঘর্ষে মিলন সরদার (৪৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। সে সদর উপজেলার আলিপুর দিঘির পাড়ের ডাঃ রফিকুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কুলিয়া ব্রীজে কালিগঞ্জ থেকে আসা একটি বাসের সাথে সাতক্ষীরার দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে ইঞ্জিনভ্যান চালক মিলন সরদার মারা যায়।

ঘটনা স্থলে স্থানীয়রা উপস্থিত হলে বাসের ড্রাইভার পালিয়ে যায়। পরে বাসটি দেবহাটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ীর নং- সাতক্ষীরা-জ ১১০০৬৫।

এব্যাপারে দেবহাটা থানার এসআই নাজমুল হোসেন জানান, লাশটি ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

সানবিডি/ঢাকা/আহো