ঢাকার স্কুল ও মার্কেটের সামনে গাড়ি পার্কিং করা যাবে না: ডিএমপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১৪ ১৬:০৬:২৩
রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশেপাশেও অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান ডিএমপি কমিশনার।
এ সময় সব পক্ষকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে এগিয়ে আসতে হবে সবাইকে। অনুষ্ঠান শেষে আন্তজেলা বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইলের সব্বোর্চ্চ গতিসীমা ৩০ কিলোমিটার নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কমিশনার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














