আজ ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৫-১৬ ০৯:৩৮:৪০
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১২৬ স্কোর নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। গতকাল বুধবারও একই সময়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছিল।
এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ২৭২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় এবং ভারতের দিল্লী ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৬১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা চতুর্থ এবং উগান্ডার কাম্পালা ১৫১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














