আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৮-২৩ ১৮:৩৫:৪৩


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ে স্কুল ছাত্রী মালা আক্তার দুপুরে বাড়ির পাশের পুকুরে পরে যায়।

খোঁজাখুঁজি করে বাড়ির লোকজন পুকুর থেকে উদ্বার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. অভ্র মিত্র মালাকে মৃত ঘোষণা করেন।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো