আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ’র লাইনম্যানকে মারধর, আটক ২
প্রকাশ: ২০১৬-০৮-২৩ ১৮:৪০:২৬
বরিশালের আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে মারধর করেছে ক্ষুব্ধ গ্রাহকরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টির কারণে গাছপালা উপড়ে পরে বিদুৎ লাইন বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাকাল ৩নং ব্রিজ সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যান অহিদুল ইসলাম কাজ করতে যায়। এসময় দেরীতে লাইন মেরামত করতে যাওয়ায় স্থানীয় বিদ্যুৎ গ্রাহক অনুপ বিশ্বাস, দেবাশীষ বিশ্বাসসহ ৮-১০জনের একটি দল লাইনম্যান অহিদুল ইসলাসকে মারধর করে আহত করে।
গুরুতর আহত অবস্থায় লাইনম্যান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মধুসূধন রায় বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত দেবাশীষ বিশ্বাস (২০) ও অঞ্জন বিশ্বাস (৩০) কে আটক করেছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













