ঝিনাইদহে ছিনতাইকালে দুই ভুয়া ডিবি পুলিশ আটক
প্রকাশ: ২০১৬-০৮-২৩ ২১:১৩:২৯
ঝিনাইদহে এক পাট ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় মাইক্রোবাসসহ দুই ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করা হয়েছে। আটকরা হলো, মাদারীপুরের মিঠু ও ভোলার ওয়াজিবুলাহ।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) গোপিনাথ কানজিলাল জানান, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কালীচরণপুর গ্রামের খলিলুর রহমান নামে এক পাট ব্যবসায়ী মাগুরা থেকে চার লাখ টাকা নিয়ে ঝিনাইদহে ফিরছিল।
পথিমধ্যে ছিনতাইকারী চক্রের দুই সদস্য ডিবি পরিচয়ে তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করে। শহরের আরাপপুর থেকে তাদের আটক করা হলেও পুলিশ লুন্ঠিত টাকা পায়নি বলে দাবি করেছে। তবে হাইয়েজ মাইক্রোবাসটি (যার নং ঢাকা মেট্রো-চ-১৬-০৭১২) আটক করেছে পুলিশ।
তিনি আরো জানান, গড়িতে অস্ত্র, হাতকড়া ও ওয়াকিটকি নিয়ে আরো ৬/৭ জন ছিল। তারা আগে ভাগে পালিয়ে যেতে সক্ষম হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













