সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের কর্মীসহ আটক ৩৭

প্রকাশ: ২০১৬-০৮-২৫ ১৮:৩৩:২০


arrest20160421143116সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ০২ জন, কালিগঞ্জ থানা ০৩ জন, শ্যামনগর থানা ০২ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয়।

এর মধ্যে  সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা সদস্য ও কলারোয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওমর আলী। বুধবার রাতে কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের তার নিজ বাড়ি থেকে কলারোয়া থানা পুলিশ নাশকতার মামলায় তাকে আটক করে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সানবিডি/ঢাকা/মামুন/আহো