শান্তিনগরে ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৪ ১৫:০২:২৬
রাজধানীর শান্তিনগরে একটি ১২তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ করে দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে শান্তিনগরে একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২টা ১০ মিমিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














