জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ২ ছাত্রলীগ কর্মীকে মারধর

প্রকাশ: ২০১৬-০৮-২৫ ১৯:০৫:৪৫


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনা পুলিশকে জানানো হয়েছে।

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলা সদরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাশাইল ওয়াপদা বেরী বাঁধে পৌছলে বড় বাশাইল গ্রামের ছাত্রলীগ কর্মী আশীষ বৈদ্য ও বাহাদুরপুর গ্রামের ছাত্রলীগ কর্মী অসিত সরকারকে পূর্ববিরোধের জের ধরে বাশাইল গ্রামের জোনায়েত মোল্লা, রাজীব মোল্লা ও জুয়েল মোল্লা মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনা থানাকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো