মাদারীপুরে ট্রলার ডুবে ২৫ জন নিখোঁজ
প্রকাশ: ২০১৬-০৮-২৫ ২১:৪৬:০৯

মাদারীপুরের কুমার নদে জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার ডুবে ২৫ নিখোঁজের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। কারো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সন্ধ্যায় জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার সিদ্দিখোলার অদূরে কুমার নদে একটি ট্রলার ডুবে শিশুসহ অন্তত ২৫ জন নিখোঁজ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













