এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় পৌঁছেছেন ডিবিপ্রধান হারুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৬ ১৪:৩০:০৮
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে ডিবিপ্রধান হারুনের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কলকাতায় পৌঁছেছে।
রোববার (২৬ মে) সকাল ১০টার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় প্রতিনিধিদলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় দলটি কলকাতায় পৌঁছায় বলে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে দলে আরও দুই সদস্য রয়েছেন। তাঁরা হলেন ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।
ইতোমধ্যে তাঁরা নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে পৌঁছেছেন। জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খাল পরিদর্শন করতে পারেন এবং সবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির সঙ্গে বসতে পারেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














