নজরুলের মৃত্যুবার্ষিকীতে আ.লীগের কর্মসূচি
প্রকাশ: ২০১৬-০৮-২৬ ১৯:৪২:৫৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। শুক্রবার দলটির দফতর সম্পাদক ড. আবদু সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২৭ আগস্ট জাতীয় কবির ৪০তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ গৃহীত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দলের কেন্দ্রীয় নেতাবৃন্দসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














