বিদ্যুৎস্পৃষ্টে গৌরনদীতে কৃষি কর্মকর্তার মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৮-২৬ ১৯:৪৭:০০


বিদ্যুৎবরিশালের গৌরনদী পৌরসভার চরগাদাতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম মাহাবুব আলমের (৫৪) মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত মাহাবুব আলম জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল গ্রামের কালু ভূঁইয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গৌরনদী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিএম মাহাবুব আলম প্রায় ২০ বছর গৌরনদী কৃষি অফিসে চাকুরি করেন। এই সুবাদে গৌরনদী পৌরসভার চরগাদাতলী এলাকায় জমি কিনে এবছর পাকা ভবনের নির্মাণ কাজ শুরু করেন।

নির্মাণাধীণ ওই ভবনের দেয়াল পানি দিয়ে ভিজানোর জন্য মাহাবুব আলম বৈদ্যুতিকমোটরে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো