দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে না থাকলে মানুষ আন্দোলন করতো: কৃষিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৭ ১৬:০৫:০৯
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, তা না হলে দেশের মানুষ আন্দোলন করতো। সোমবার (২৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, দ্রব্যমূল্য পরিস্থিতি বর্তমানে সহনশীল অবস্থায় রয়েছে। রাস্তায় কোনো মিছিল মিটিং হচ্ছে না, মানুষ রাস্তায় নামছে না, দেশের মানুষ ভালো আছে।
মন্ত্রী বলেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। বর্তমানে দেশের বাজারে চালের দাম স্থিতিশীল আছে।
তিনি আরও বলেন, পেঁয়াজ আমদানি উন্মুক্ত রয়েছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে। সামনে কোনো সমস্যা হবে না।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














