মগবাজারে তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
প্রকাশ: ২০১৬-০৮-২৮ ২১:৫৪:০২
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সাার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে মগবাজার রেলগেট এলাকায় তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অাগুন লাগার ভয়ে তুরাগ এক্সপ্রেসের যাত্রী ট্রেন থেকে নেমে যায়। বর্তমানে ট্রেনটি সেখানেই অবস্থান করছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














