বিএনপি নেতা আশফাক কারামুক্ত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-৩০ ১৮:১৫:২৩


ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তির পর কারাগারের গেটের সামনে আবু আশফাককে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ ও ওমর ফারুক কায়সারসহ ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা।

গত ২০ মে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খন্দকার আবু আশফাক। এদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ২৭ মে তিনি সব মামলায় জামিন পান।

বিএইচ