এমপি আনার হত্যা:
নেপালের পথে ডিবি ও এনসিবির প্রতিনিধি দল
আপডেট: ২০২৪-০৬-০১ ১০:৪৮:৫১
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্তকারী দল।
শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান।
এসময় তিনি বলেন, সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নই। নেপালে কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য ক্রসচেক করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














