জাতীয় নির্বাচন নিয়ে টিআইবির সঙ্গে একমত ইসি: সিইসি
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৬-০২ ১৪:২৪:৪০
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভবিষ্যতে ইভিএম ব্যবহার করতে পরামর্শ দিয়ে যাবে কমিশন। সংসদ নির্বাচন পাঁচ দফায় করতে টিআইবির সঙ্গে একমত নির্বাচন কমিশন।
রোববার (২ জুন) নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভবিষ্যতে নির্বাচনী আইনের সংস্কার করতে পরামর্শ দেবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে পরবর্তী কমিশনকে পরামর্শও দেয়া হবে।
তিনি বলেন, আমাদের আইনে সীমাবদ্ধতা আছে। আমরা সেটিও স্বীকার করেছি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














