ঘোষণা ছাড়াই লঞ্চের অগ্রীম টিকেট বিক্রি প্রায় শেষ

প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১৪:৪৬:০৫


Lanchকোন ঘোষণা ছাড়াই নৌরুটের অগ্রীম টিকেট বিক্রি শেষ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন  লক্ষ লক্ষ যাত্রী। নৌপরিবহন সূত্র জানায়, দেশের ৪৫ টি নৌরুটে দিনে ১৬০ থেকে ১৭০টি লঞ্চ চলাচল করবে। ঈদ উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর থেকে স্পেশাল সার্ভিসও চালু হবে। তারই আলোকে আগামী ১ সেপ্টেম্বর থেকে নৌযান গুলোর অগ্রীম টিকেট বিক্রি হওয়ার কথা।

কিন্তু ঘোষণা ছাড়াই আগে থেকেই শুরু হয়ে গেছে ঈদের অগ্রীম টিকেট বিক্রি। অনেক লঞ্চের টিকেট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানা যায়। আজ সকালে আবুল হোসেন নামের এক যাত্রী জানান, তিনি সদরঘাট গিয়েছেলন বরিশালের লঞ্চের অগ্রীম টিকেটের জন্য। ১০ সেপ্টেম্বরের টিকেট প্রয়োজন ছিলো। কিন্তু প্রতিটি কাউন্টা থেকে তাকে বলা হয়েছে ঐ দিনের টিকেট বিক্রি শেষ। আবুল হোসেন বলেন, এভাবে ঘোষণা ছাড়াই টিকেট বিক্রি করে ফেলায় তারা বিপাকে পড়েছেন।

একাধিক লঞ্চের মালিকও তাদের প্রায় সব টিকেট বিক্রি হয়ে গেছে বলে স্বীকার করেছেন। এবিষয়ে ঢাকা-হুলারহাট রুটের মর্নিংসান লঞ্চের মালিক জামাল উদ্দিন খান বলেন, তার বিভিন্ন রুটে একাধিক লঞ্চ রয়েছে। ওইসব প্রায় লঞ্চের
অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস