নতুন সময় সূচিতে চলবে সরকারি অফিস
আপডেট: ২০২৪-০৬-০৩ ১৬:১৯:৫৭
দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি। বর্তমানে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














