বৃহস্পতিবার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট
প্রকাশ: ২০১৬-০৮-৩০ ২১:০৪:৩১
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আগামী বৃহস্পতিবার থেকে বিআরটিসি অগ্রিম বাস টিকিট ছাড়বে। বিআরটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়াস্থ সিবিএস-২ এবং মিরপুর দ্বিতল বাস ডিপো হতে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
এবারের ঈদযাত্রায় ঢাকা হতে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসি’র স্পেশাল সার্ভিসে থাকছে ৪৫০টি বাস। এছাড়া ঢাকার বাইরের জেলাগুলো হতে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি’র ৫’শটি বাস আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে চলাচল করবে।
পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসি’র বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমাণ (স্ট্যান্ডবাই) থাকবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













