আগৈলঝাড়ায় জঙ্গী ও নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা

প্রকাশ: ২০১৬-০৮-৩১ ১৮:১৬:১৬


Agailjhara Photo 31-08-16বরিশালের আগৈলঝাড়ায় জঙ্গী, নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, সুনীল কুমার বাড়ৈ, লিটন আবদুল্লাহ, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস প্রমুখ।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো