এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-০১ ১১:৩৭:৪৬
চলতি মাসের (জুলাই) জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নুতন দাম মঙ্গলবার (২ এপ্রিল) নির্ধারণ করা হবে।
সোমবার (১ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে, গত ৩ জুন ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসের আগে পর্যন্ত এলপিজি দাম নির্ধারণ কোম্পানিগুলোর ইচ্ছাধীন ছিল। পরে বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে, যা প্রতি মাসেই সমন্বয় করা হবে।
সৌদির দর ওঠা-নামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। তখন থেকে প্রতি মাসেই দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














